
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “বোকাস ইসলাম নয়, আমরা আসল ইসলামে বিশ্বাসী। মওদূদীবাদীদের যে ইসলাম, সেটা বোকাস ইসলাম। আসল ইসলাম হলো মদিনার ইসলাম, আর আমরা সেই মদিনার ইসলামেই বিশ্বাসী।”
রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় এ্যানি জানান, সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সর্বপ্রথম সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেন, “জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও আমার প্রতীক— সবই ধানের শীষ।”
এ্যানি বলেন, নির্বাচন এখনও হয়নি, সামনে নির্বাচন হবে এবং প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে। তিনি দাবি করে বলেন, “তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন।”তিনি আরও বলেন, “তারেক রহমান বলেছেন— গ্রামের মানুষের কাছে যাও। তাই আজ আমরা আপনাদের কাছে এসেছি। জিয়াউর রহমান যেমন ছিলেন গণমানুষের নেতা, বিএনপিও তেমনি গণমানুষের দল।”
সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, বাফুফে সহ–সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীমসহ স্থানীয় নেতাকর্মীরা।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :