ময়মনসিংহে অক্টোবরের সার্বিক পারফরমেন্সে ডিবি পুলিশের দুই কর্মকর্তাকে সম্মাননা | Daily AjKaler Kontho

ময়মনসিংহে অক্টোবরের সার্বিক পারফরমেন্সে ডিবি পুলিশের দুই কর্মকর্তাকে সম্মাননা


ময়মনসিংহ প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৮:১০ অপরাহ্ন
ময়মনসিংহে অক্টোবরের সার্বিক পারফরমেন্সে ডিবি পুলিশের দুই কর্মকর্তাকে সম্মাননা

ময়মনসিংহে অক্টোবর ২০২৫ মাসের সার্বিক কর্মদক্ষতা, সাফল্য ও পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারে ভূষিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর ও দক্ষিণের দুই কর্মকর্তা।

রোববার জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন,ওসি ডিবি (উত্তর) মোহাম্মদ আনোয়ার হোসেন ওসি ডিবি (দক্ষিণ) মহিদুল ইসলাম জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত দক্ষতা এবং গোয়েন্দা তৎপরতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম পুলিশ সুপার কাজী আখতার উল আলম এ সময় বলেন, জেলা পুলিশের কর্মক্ষমতা আরও এগিয়ে নিতে এই পুরস্কার ভবিষ্যতেও কর্মকর্তাদের উৎসাহ জোগাবে। তিনি একইসঙ্গে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পুরস্কারপ্রাপ্ত দুই ওসি জেলা পুলিশের এই স্বীকৃতিকে দায়িত্ব ও প্রেরণার নতুন স্তর হিসেবে উল্লেখ করেন।

 

আজকালের কন্ঠ/ আর এস/ডি