ময়মনসিংহে দায়িত্ব পালনে সফল এসআই সোহেল রানা আবারও পুরস্কৃত | Daily AjKaler Kontho

ময়মনসিংহে দায়িত্ব পালনে সফল এসআই সোহেল রানা আবারও পুরস্কৃত


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ২:১৭ অপরাহ্ন
ময়মনসিংহে দায়িত্ব পালনে সফল এসআই সোহেল রানা আবারও পুরস্কৃত

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা নিয়ন্ত্রিত ৩নং পুলিশ ফাঁড়ির মেধাবী ও দায়িত্বশীল কর্মকর্তা এসআই সোহেল রানা আবারও দায়িত্ব পালনে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন। জনস্বার্থে পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে তার নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব দীর্ঘদিন ধরেই প্রশংসিত।

মামলা তদন্তে নির্ভুলতা, এলাকার পেশাদার চোরচক্র ও চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার, নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী আটক ও মাদক উদ্ধারসহ ওয়ারেন্ট তামিল কার্যক্রমে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেন তিনি। তার এই ধারাবাহিক সাফল্যের জন্য ২৩ নভেম্বর ২০২৫ শনিবার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম আনুষ্ঠানিকভাবে এসআই সোহেল রানাকে পুরস্কার প্রদান করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার তাকে আরও দায়িত্বশীল ও জনগণের সেবায় নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “দক্ষ, সৎ ও আন্তরিক পুলিশ সদস্যরাই জনগণের আস্থা অর্জন করতে পারে। এসআই সোহেল রানার মতো কর্মদক্ষ সদস্যরা পুলিশের জন্য গৌরব।”

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এসআই সোহেল রানার এই অর্জনকে ময়মনসিংহ জেলা পুলিশের জন্য একটি সম্মান ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী এসআই সোহেল রানার একের পর এক সফল অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, তার মতো সৎ ও পরিশ্রমী পুলিশ সদস্যরা থাকলে সমাজ আরও নিরাপদ হবে।দায়িত্ব পালন ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধতায় অনুকরণীয় হয়ে ওঠা এসআই সোহেল রানা ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/ আর এস/জে