ধানের শীষে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা - ১ আসনের সাবেক এমপি হাবিব | Daily AjKaler Kontho

ধানের শীষে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা – ১ আসনের সাবেক এমপি হাবিব


সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
ধানের শীষে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা – ১ আসনের সাবেক এমপি হাবিব

ধানের শীষের পক্ষে গ্রামে, গঞ্জে ও বাজারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ও দোয়া চাইলেন সাতক্ষীরা—১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার সকালে কলারোয়া উপজেলার নাঙ্গলঝাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করেন এবং দোয়া চান।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর, সাধারণ সম্পাদক মাষ্টার জাহাঙ্গীর, কলারোয়া পৌর যুগ্ম সম্পাদক যুগ্ন তুহিন, পৌর বিএনপির সিনিয়র সহ—সভাপতি আকলাখুর রহমান শেলী, উপজেলা কৃষকদের আহ্বায়ক মাষ্টার মনিরুজ্জামান, কামরুল ইসলাম, ইশারুল ইসলামসহ অসংখ্য দলীয় নেতা—কমীর্ ও তার সমর্থকরা।

বিএনপি নেতা হাবিব এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আমি অতীতে এই এলাকার এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন করেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমি আবারও বিজয়ী হতে পারলে এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

আজকালের কন্ঠ/ আর এস/এ