সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল | Daily AjKaler Kontho

সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন
সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা ২ আসনের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আব্দুর রউফ। কিন্তু আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে, সাতক্ষীরা পৌরসভার সাবেক দুই বারের নির্বাচিত বিএনপি দলীয় পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনয়নের দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

সমাবেশে মহিলা নেত্রীসহ কয়েক হাজার নারী–পুরুষ অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সমাবেশে চিশতির সমর্থকেরা বলেন, “দুঃসময়ের চিশতি ভাই ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে চাই“ অবৈধ মনোনয়ন মানি না মানবো না”৩ তারিখের মনোনয়ন মানি না মানবো না” চিশতি আওয়ামী লীগের আমলেও ধানের শীষ প্রতীকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি জনপ্রিয়, ক্লিন ইমেজ, গ্রহণযোগ্য এবং এলাকায় উন্নয়নধর্মী কাজের মাধ্যমে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয় নিশ্চিত। তারা আরও দাবি করেন, চিশতির জনপ্রিয়তার কারণেই প্রতিপক্ষরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা। এ সময় বিএনপির সাতক্ষীরা জেলার অংক সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও প্রিন্ট এবং ইলেকট্রনের মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন । জেলা পুলিশের সহায়তায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যানার–ফেস্টুন ও স্লোগানে মুখরিত ছিল পুরো সাতক্ষীরা , মিছিলটি সাতক্ষীরা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।মিছিল এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।