বাউফলে ছাত্রদল নেতা সৌরভ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল | Daily AjKaler Kontho

বাউফলে ছাত্রদল নেতা সৌরভ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
বাউফলে ছাত্রদল নেতা সৌরভ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬নং ওয়ার্ডের সদস্য সচিব সৌরভের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক নেমে এসেছে স্থানীয় নেতা কর্মীদের মাঝে। গত সোমবার (১০ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর গুলশান লেকের পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সৌরভ বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাউফল বিএনপির সাবেক সভাপতি একেএম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের অনুসারী ছিলেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের সামনে বাউফল বিএনপি ও ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সৌরভের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন
হাজী পলাশ, যুগ্ম সম্পাদক, বাউফল পৌর বিএনপি
সাদিকুজ্জামান রাকিব, সদস্য সচিব, বাউফল পৌর ছাত্রদল
আব্দুল্লাহ আল ফাহাদ, আহবায়ক, পৌর ছাত্রদল
রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল
কাওসার হোসেন, সহসভাপতি, সূর্যমনি ইউনিয়ন ছাত্রদল
নিয়াজ খান, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল

এসময় নিহত সৌরভের বোন, বাবা, বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীসহ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সৌরভকে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই। প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে নিহতের পরিবার দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি