গাইবান্ধা সদর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাইবান্ধা সদর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ২:৫০ অপরাহ্ন
গাইবান্ধা সদর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমরা শক্তি, আমরা সোর্স আমরা জিয়া সাইবার ফোর্স” এই স্লোগানে গাইবান্ধা সদর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় পৌর জিয়া সাইবার ফোর্স সদস্য সচিব শেখ নজর বিন কেনান হক্কানী সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ওগাইবান্ধা সদর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু।

আরো উপস্থিতি ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি,আব্দুল আউয়াল আরজু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
তারা বলেন, “অনলাইনে আমরা, অফলাইনে আমরা সর্বত্র আমরা দেশের তরে।”

সভায় দলীয় নেতাকর্মী ও জিয়া সাইবার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি