
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল কমীসহ ৩/৪জন আহত হয়েছে। এর মদ্ধে গুরুতর আহত সৈকত ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কলেজ ছাএদলের সভাপতি,মো:সকিব বলেন, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি হয়। কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো.সৌরভ পাইকের সাথে পূর্বের একটা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে ছাত্রদল সদস্য দ্বাদশ শ্রেনীর ছাত্র মো.সৈকত ইসলামের সাথে। এঘটনার জের ধরে কলেজ চত্তরে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সৌরভ পাইক ও সৈকত ইসলামের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এসময় সৈকত ইসলাম গুরুতর আহত হয়। রোজ বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকালে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন আলী আজম এর রুমে বসে দুই পক্ষকে সাথে নিয়ে বিষয়টা সমাধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,অধ্যক্ষ
মহিউদ্দিন আলী আজম,শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক রুহুল আমিন,ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শুভ তালুকদার,কলেজ ছাএদলের সভাপতি মো:সাকিব, কলেজ ছাএদলের সেক্রেটারি শাওন ফকির, এ সময় সাকিব বলেন
উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমঝোতা হয়। কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের মারামারি বা বিশৃঙ্খলার ঘটনা যেন কলেজে আর না ঘটে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :