
সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের সি এন্ড বি চৌরাস্তা এলাকা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখসহ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আকতার হোসেন মোল্যা, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বিএনপি নেতা ডা. ইউছুফ আলীসহ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, ‘ আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। তারা দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দেয়ালে পোস্টার লাগিয়েছে এবং কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ-মিছিল করেছে।
আমরা এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ডাকে কথিত ‘ঢাকা লকডাউন’কে কেন্দ্র করে নড়াইল-লোহাগড়ায় কোথাও আওয়ামী লীগের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। বক্তারা এ বিষয়ে সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :