সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় কান্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কামরাবাদ ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কামরাবাদ ইউনিয়ন বিএনপির দলিয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে কর্মীদের উদ্ভূত করতে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি উপাধ্যাক্ষ আব্দুল বারেক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল, জাহাঙ্গীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান , কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপন, সহ-সভাপতি মুখলেছুর রহমান প্রমুখ।

কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি উপাধাক্ষ আব্দুল বারেক বলেন, নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/এস