ময়মনসিংহে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’র মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ময়মনসিংহে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’র মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
ময়মনসিংহে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’র মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) ময়মনসিংহ সার্কিট হাউজে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’র উদ্যোগে মানবাধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি’র সভাপতি বিচারপতি জনাব মইনুল ইসলাম চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, মানবাধিকার সুরক্ষা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। গুমের মতো গুরুতর বিষয়গুলোতে সত্য উদঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ এবং জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম।

সভায় বক্তারা মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণের লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করছে।

আজকালের কন্ঠ/আর বি