দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির স্থগিতাদেশ প্রত্যাহার | Daily AjKaler Kontho

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির স্থগিতাদেশ প্রত্যাহার


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির স্থগিতাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— “ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। আজ ৬ নভেম্বর ২০২৫ তারিখে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বখতিয়ার আহমেদ কচির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়। একই পত্রে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

আজকালের কন্ঠ/আর বি