প্রার্থী পরিবর্তনের দা’বিতে বি/ক্ষো/ভ ময়মনসিংহে
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
মনোনয়ন ঘোষনার খবরে জেলা ৮টি উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিক্ষোভকারিরা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের পক্ষে শ্লোগান দেয় এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানায়।
বিক্ষোভ মিছিলের সত্যতা নিশ্চিত করে পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থীতা বদল করতে হবে। অন্যথায় আগামীকাল থেকে লাগাতার আন্দোলনসহ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
আজকালের কন্ঠ/আর এস/জা
আপনার মতামত লিখুন :