‘ধানের শীষেই উন্নয়ন’ মুরাদনগরের সোনাউল্লা গ্রামে বিএনপির উঠান বৈঠকে নেতাকর্মীদের শপথ | Daily AjKaler Kontho

‘ধানের শীষেই উন্নয়ন’ মুরাদনগরের সোনাউল্লা গ্রামে বিএনপির উঠান বৈঠকে নেতাকর্মীদের শপথ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ১:০২ অপরাহ্ন
‘ধানের শীষেই উন্নয়ন’ মুরাদনগরের সোনাউল্লা গ্রামে বিএনপির উঠান বৈঠকে নেতাকর্মীদের শপথ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হাতকে আরও শক্তিশালী করতে উঠান বৈঠক করেছে মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উপজেলার সোনাউল্লা গ্রামের রোশন আলী সরকারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. রোশন আলী সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বশির মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ তাজুল ইসলাম, বাবুল মিয়া, আব্দুল আওয়াল, পারুল মিয়া, শাহ আলম, শাহজাহান মোল্লা, জহির মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন,সোনাউল্লা গ্রামের রাস্তাঘাট, স্কুল, মাদরাসাসহ এলাকার সর্বত্রই উন্নয়ন হয়েছে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের হাত ধরে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি