জকসুর নির্বাচনী আচরণবিধি তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন | Daily AjKaler Kontho

জকসুর নির্বাচনী আচরণবিধি তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন


জবি প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
জকসুর নির্বাচনী আচরণবিধি তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আচরণবিধির কাজ করছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনি আচরণবিধির একটা খসড়া করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জকসু নির্বাচনের আচরণবিধি প্রনয়ণের প্রথম সভার পর এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে সকলের সঙ্গে বসে কাজ করছি। আচরণবিধির একটা খসড়া করা হয়েছে। সেটা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে বসে আচরণবিধি চূড়ান্ত করা হবে।

এর আগে জকসু নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন।