নেত্রকোনায় জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নেত্রকোনায় জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
নেত্রকোনায় জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমাজে নৈতিকতার আহ্বানে নেত্রকোনায় জাকের পার্টির উদ্যোগে এক বিশাল সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি নেত্রকোনা জেলা শাখার সভাপতি মানিক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েম আমীর ফয়সল এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা, মহিলা ফ্রন্ট সভানেত্রী ফারাহ্ আমীর।

বক্তারা বলেন, জাকের পার্টি সবসময় জনগণের কল্যাণ, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের মাধ্যমেই দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় জাকের পার্টির নেত্রকোনা জেলা ও পৌর শাখা এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ আয়োজনে।

আজকালের কন্ঠ/আর বি