
জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল সদর উপজেলার আহবায়ক হিসেবে মনোনীত হন আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, আহবায়ক এর নিজ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা ও মত বিনিময় করেন ৭ নং চরকাউয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, ৭নং চরকাউয়া ইউনিয়নের আহবায়ক কাজী এডভোকেট মোখলেসুর রহমান এর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের কর্মীবৃন্দরা উপস্থিত থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরে দলীয় কর্মীদের সাথে মতবিনিয় করেন আহবায়ক ও সদস্য সচিব, দলীয় কর্মীরা হল মোহাম্মদ টিপু তালুকদার, তুহিন গাজী, ফারুক হোসেন মোল্লা, কামরুল মৃধা, কর্ণ কাঠি ৮ নং ওয়ার্ড মোঃ শহিদ খান, ৯ নং ওয়ার্ড মোঃ শহিদ আহমেদ সহ অন্যান্য দলীয় কর্মীরা।
আহবায়ক ও সদস্য সচিব সকল কর্মীদের উদ্দেশ্যে বলেন , দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমার নেতা জনাব তারেক রহমান এবং বরিশালের ৫ আসনের সাবেক সফল সংসদ সদস্য জনাব এডভোকেট মুজিবুর রহমান এর নির্দেশ অনুযায়ী আমরা সকল কর্মীরা একত্রিত হয়ে বরিশালের জন্য কাজ করব, সকলে একত্রিত হয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে , ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় জননগণ ও দলীয় নেতাকর্মীরা অনেক হামলা মামলার শিকার হয়েছে আর যাতে তারা এই অন্যায় অবিচারের শিকার না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব , বিপদে আপদে আমরা অবশ্যই সকলের পাশে থাকবো এই বলে সকলের সাথে চা চক্রে মিলিত হন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :