কালীগঞ্জ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছের পোনা অবমুক্ত | Daily AjKaler Kontho

কালীগঞ্জ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছের পোনা অবমুক্ত


মোঃ সোহাগ আলী, কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
কালীগঞ্জ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছের পোনা অবমুক্ত

ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকা সহ আরো অনেকে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং থাকবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের জনগণের আমিষের চাহিদা পুরণ করতে মাছ চাষের বিকল্প নেই। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই এগিয়ে আসতে হবে। ছোট পরিসরে হলেও মৎস, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে সেই বার্তাটি পৌছিয়ে দিতে চাই।

আজকালের কন্ঠ/আর বি