
আলোকচিত্র সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন নওগাঁর বদলগাছীর কৃতি সন্তান চ্যানেল আই-এর সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এস. এম. নাসির।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় রাজধানীর হোটেল অরনেট-এ শের-ই-বাংলা সাংস্কৃতিক জোট এর উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৫২ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাশমত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক (জিসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী এবং সভাপতিত্বে ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআর সি চেয়ারম্যান,শেরে বাংলা এ কে ফজলুল হক এর দহিদ্র ও সংগঠনের সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ।
নওগাঁ জেলার গর্ব এস. এম. নাসির বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চাঁপাইনগর গ্রামের সন্তান। তিনি গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড, মাদার তেরেসা অ্যাওয়ার্ড ও আজীবন সম্মাননাসহ দেশে-বিদেশে অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
এস. এম. নাসির শুধু একটি নাম নয় বরং সাংবাদিকতা পেশায় নিয়োজিত জেলার প্রতিটি নিবেদিত প্রাণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণাও বটে। তিনি দীর্ঘদিন ধরে চ্যানেল আই-এ কর্মরত আছেন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবেও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইলেক্ট্রনিক মিডিয়াতে কাজের পাশাপাশি তিনি দৈনিক এবং পাক্ষিক পত্রিকায়ও লেখালেখি করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :