বড়াইগ্রামে সাড়ে ১৩ টন গুলির খোসা, আতঙ্কে এলাকাবাসী | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে সাড়ে ১৩ টন গুলির খোসা, আতঙ্কে এলাকাবাসী


মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
বড়াইগ্রামে সাড়ে ১৩ টন গুলির খোসা, আতঙ্কে এলাকাবাসী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে একটি গোডাউনে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুদের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই-বাছাই করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী শিহাব উদ্দিনের মালিকানাধীন “বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ” নামের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ব্যবসায়ী শিহাব উদ্দিন দাবি করেন, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাপ হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেন। সেখান থেকে তিনি প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনার সত্যতা যাচাই ও কাগজপত্র পরীক্ষা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

আজকালের কন্ঠ/আর বি