বাউফল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ | Daily AjKaler Kontho

বাউফল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
বাউফল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির ২০২৫–২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা এ.এস.এম এনামুল হক সায়েম এবং প্রিজাইডিং কর্মকর্তা বাউফল সরকারি কলেজের প্রভাষক বাদল কুমার দাস।

এছাড়া উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

ইউনিটির নবনির্বাচিত নেতারা দায়িত্ব পালনে সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায়ের পক্ষে সোচ্চার থাকা এবং বাউফলের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি