মেঘনার ভাঙনে বিলীন বয়ারচর, টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

মেঘনার ভাঙনে বিলীন বয়ারচর, টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
মেঘনার ভাঙনে বিলীন বয়ারচর, টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরের রামগতির বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বয়ারচর ব্রিজঘাট এলাকায় “অবহেলিত বয়ারচরবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোসলেহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে বয়ারচর এলাকার অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত ভাঙনের তীব্রতা বাড়লেও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি।

তারা অবিলম্বে টেকসই ব্লক বাঁধ নির্মাণের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।