
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া পৌর এলাকায় আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় তিনি বলেন আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকেরা আমার ভাই-বোন সকল দিক দিয়ে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। যেকোন বিষয়ে তিনি তাদের পাশের থাকার কথা ব্যক্ত করেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে লোহাগড়া পৌর শহরের সরদারপাড়া সর্বজনীন শ্রী শ্রী কালিমাতা মন্দিরে আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, নড়াইল ও লোহাগড়ায় কিছু আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবার আছে। তাদের সার্বিক নিরাপত্তা, কাজের ব্যাবস্থা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তারা যেন সম্মানের সহিত এবং নির্ভয়ে আমাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, বিভিন্ন দপ্তরে উচ্চ পদে চাকরি করছে। তাই তাদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন। আদিবাসী নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।
এ সময় তিনি আরও বলেন, আগামী কালীপূজা উৎসবকে ঘিরে ফ্যাসিবাদে শাসনামলের মত কেউ যাতে কোন রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মত পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এবং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এছাড়াও তিনি আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে সকলের নিকট ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই আমি এমপি হতে পারলে সরকারের সর্বোচ্চ সহোযোগিতা আপনাদেরকে দেওয়া হবে। তিনি সুখে দুখে সব সময় তাদের পাশে থাকার অঙ্গিকার করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহ বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যাসহ প্রমুখ
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :