
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দুর্গম পাগনার হাওর এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের জন্য নতুন স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন, শিশুদের জন্য শিক্ষাসামগ্রী এবং বিভিন্ন সেবা বিনামূল্যে প্রদান করবেন।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে জামালগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগের অনুষ্ঠানকালে এই ঘোষণা দেন মাহবুবুর রহমান। তিনি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
তিনি বলেন, বর্ষাকালে উত্তাল ঢেউ ও করচ বাগানের জন্য পরিচিত পাগনার হাওরে ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রায় ১৫০টির অধিক পরিবারের বসবাস। এখানে অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্য জীবী, অথচ তারা দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। এর ফলে অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং এই অঞ্চলে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা নেই।
মাহবুবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ঘোষিত ৩১ দফার প্রচারে এবং আমার নির্বাচনী গণসংযোগের সময় আমি শুনলাম গ্রামে একটি বিদ্যালয় নেই। ছোটরা আমাকে দেখে মিছিল করে স্কুল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতের বাংলাদেশের নির্মাতা শিশুদের জন্য নতুন বছরে বিদ্যালয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেশের খুঁটিনাটি গ্রামগুলিতে প্রাথমিক বিদ্যালয় চালুর জন্য পদক্ষেপ নেবেন।
এই সভায় রসুলপুর গ্রামের সৈয়দুর রহমান জানান, অতীতে অনেক নেতা আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু কেউ প্রাপ্ত করা কথা রাখেননি। মাহবুব ভাই এসে আমাদের সঙ্গে কথা বলে স্কুলের জন্য উদ্যোগ নিয়েছেন, আমরা তাতেই খুশি।”
এদিকে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শিক্ষার্থী বলেন, বর্ষায় আমি স্কুলে যেতে পারি না। যদি আমাদের গ্রামে একটি স্কুল হত, তাহলে লেখাপড়া ভালোভাবে করতে পারতাম। মাহবুব চাচ্চুর জন্য দোয়া করি, আল্লাহ যেনো তাঁর ইচ্ছা পূরণ করেন।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :