
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নাটোর জেলা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে জনাব তারেক রহমানের ৩১ দফা মোতাবেক দেশ পরিচালিত হবে।
এই জন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে গ্রাম থেকে শহর প্রতিটি বাড়িতে গিয়ে তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে অবহিত করতে হবে যেন মানুষ বুঝতে পারে ৩১ দফা অনুযায়ী দেশ পরিচালিত হলে সাধারণ জনগণ কি কি সুযোগ সুবিধা পাবে এবং দেশটা কি করে নতুন করে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী স্কুল মাঠে উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন আব্দুল আজিজ। এসময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনাব তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেওয়ার আহবান জানান এবং ধানের শীষের জন্য ভোট চাওয়ার আহবান জানান।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শমসের আলীর সভাপতিত্বে ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবেল আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ।
এসময় ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাধারণ সম্পাদক শাহীন কাউসার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লবসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :