তারেক রহমানের সঙ্গে পিরোজপুর বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের ভার্চুয়ালি সাক্ষাৎ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারেক রহমানের সঙ্গে পিরোজপুর বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের ভার্চুয়ালি সাক্ষাৎ অনুষ্ঠিত


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
তারেক রহমানের সঙ্গে পিরোজপুর বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের ভার্চুয়ালি সাক্ষাৎ অনুষ্ঠিত

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের সঙ্গে অদ্য সোমবার বিকাল ৪টায় ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকন।

অদ্য সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় পিরোজপুর বিএনপি’র প্রবীণ নেতা মোতালেব আকনের মনের আশা পূরণার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে এ ভার্চুয়ালি সাক্ষাৎকার করা হয় বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়,একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়,দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাসরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোতালেব আকন। বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত ওই প্রতিবেদনটি নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় অদ্য সোমবার (০৬ অক্টোবর) বিকালে এ ভার্চুয়াল সাক্ষাৎকারের আয়োজন করা হয়।

‎সাক্ষাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্হিত ছিলেন। এ ছাড়া কালের কণ্ঠের যুগ্ম-সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান ও এ সময় উপস্থিত ছিলেন।

‎‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

‎সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

আজকালের কন্ঠ/আর বি