মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ | Daily AjKaler Kontho

মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে মিরসরাই উপজেলার ব্রাহ্মণ চন্দ্র দারোগারহাট ফারুকীয়া দাখিল মাদ্রাসা সহ আস পাশের অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী মিলিয়ে এক হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পূর্ণ হয়েছে।

উক্ত আয়োজনে বহু মানুষ বিনামূল্যে নিজেদের মূল্যবান রক্তের গ্রুপ’টি জেনে নিতে সক্ষম হয়।

উক্ত ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন একাডেমিক কমিটির সভাপতি জনাব মহিউদ্দিন, পরিচালনা কমিটির সদস্য হাফেজ নূরউদ্দিন, মাদ্রাসা সুপার মীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক

আজকালের কন্ঠ/আর বি