সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী | Daily AjKaler Kontho

সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চান অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী।

তিনি লামচরি আরএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান চৌধুরীর কন্যা। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে সক্রিয় অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী বর্তমানে ঢাকা খিলগাঁও মডেল কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

তাঁর স্বামী মনিরুল ইসলাম ঢাকার একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার সিনিয়র সাংবাদিক।

মতবিনিময় সভায় অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী এলাকার উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “নারী নেতৃত্বকে শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করাই আমার অগ্রাধিকার।”

সভায় অংশগ্রহণকারীরা তাঁর শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমর্থনের আশ্বাস দেন।