খানসামায় বেপরোয়া ভাবে চলছে মাদক ব্যবসা উপজাতি হওয়ায় নীরব প্রশাসন | Daily AjKaler Kontho

খানসামায় বেপরোয়া ভাবে চলছে মাদক ব্যবসা উপজাতি হওয়ায় নীরব প্রশাসন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
খানসামায় বেপরোয়া ভাবে চলছে মাদক ব্যবসা উপজাতি হওয়ায় নীরব প্রশাসন

মোঃরববানী, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর খানসামা উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুবর্ণ খুলী আদিবাসী পাড়ায় বেপরোয়া ভাবে চলছে দেশীয় মদের ব্যবসা। এতে নষ্ট হচ্ছে আশেপাশের এলাকার হাজারো যুবক।

স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ করতে অনিছুক জানান, এই আদিবাসী পাড়াতে ৩০০/৪০০ লিটার তৈরি হয়, দেশীয় মত, ও ০৩/০৪ কেজি বিক্রি হয় গাঁজা। এগুলো নিয়ে যায় আশেপাশের এলাকার বয়স্ক থেকে যুবকরা ও পার্শ্ববর্তী জেলা নীলফামারী থেকে অনেক লোক এখানে এসে মাদক সেবন করেন, ও নিয়ে যান স্থানীয়রা বাধা প্রদান করিলে তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখান তারা এই বিষয়ে প্রশাসনকে ফোন দিলে আসতে চায় না। এখানকার মাদক ব্যবসা এখনে বন্ধ করা না গেলে নষ্ট হচ্ছে হাজার হাজার ভালো পরিবারের যুবক।

তাই আমি কাবুল ভূঁইয়া আপনাদের মাধ্যমে মোহাম্মদ ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই। সুইপার ব্যতীত সকল শ্রেণীর মানুষ মাদক সেবন করলে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন।খানসামা উপজেলায় মাদক বিরোধী অভিযান চলমান আছে,এবং থাকবে। থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হক বলেন বিষয়টি আমার নজরে আসছে, আমাদের অভিযান চলমান আছে।

আজকালের কন্ঠ/আর বি/আর