রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি সোনা ও তিন লাখাধিক টাকা লুট | Daily AjKaler Kontho

রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি সোনা ও তিন লাখাধিক টাকা লুট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি সোনা ও তিন লাখাধিক টাকা লুট

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রবাসী কবির হোসেন ভুঁইয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে চোর চক্র লোহার দরজা কেটে প্রবাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে। তারা লুটপাট করে প্রায় ২০ ভরি সোনা, নগদ প্রায় ১,৫০,০০০ টাকা এবং ৬,০০০ সৌদি রিয়েল।

বাড়ির মালিক প্রবাসী কবির হোসেন (৩৫) বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে হোসেন ভূঁইয়া, জয়নাল আবেদীন ভুঁইয়া (৫৭) এবং ফাতেমা আক্তার (২৪)।

স্থানীয়রা জানিয়েছেন, চোরেরা অনেক পরিকল্পিতভাবে কাজ করেছে এবং লোহার দরজা কেটে ঘরে প্রবেশ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং চোর চক্রের সন্ধানে অভিযান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারে তারা সম্ভাব্য সব প্রমাণ সংগ্রহ করছে এবং স্থানীয়দের সহায়তাও চাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি/জে