লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি অভিযোগ: গ্রামে “বেহেশতের টিকিট” বিক্রি | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি অভিযোগ: গ্রামে “বেহেশতের টিকিট” বিক্রি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি অভিযোগ: গ্রামে “বেহেশতের টিকিট” বিক্রি

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৫ — বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি) বলেছেন, একটি দল গ্রামে-গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে “বেহেশতের টিকিট” বিক্রি করছে। তিনি সতর্ক করেছেন, ভোট দেওয়ার বা বিশেষ আচার পালনের মাধ্যমে বেহেশত পাওয়া যাবে—এমন কথায় বিভ্রান্ত হবেন না সাধারণ মানুষ।

শনিবার দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মহিলা দলের উঠান বৈঠকে তিনি এ বার্তা দেন। এ্যানি বলেন, “বিএনপি সংবিধানে ঈমান ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কাজ করার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ আছে। কেউ দল বা ভোটের মাধ্যমে বেহেশত দেয়ার কথা বললে তা সম্পূর্ণ ভুল।”

তিনি বিএনপির ইতিহাস ও নেতা-কর্মীদের ত্যাগের কথাও স্মরণ করান। “বিএনপি হলো গণমানুষের দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এরপর দলকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, যিনি কারাগারের অমানবিক পরিস্থিতিতেও দেশ থেকে পালিয়ে যাননি। তার সাহস ও মনোবল নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে।”

এ্যানি আরও বলেন, “তরেক রহমানের ওপর দেশের মানুষের আস্থা রয়েছে। তিনি দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন। তাই সবাইকে সতর্ক, ঐক্যবদ্ধ ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।