কুমিল্লায় সোনালী ব্যাংকের 'মিট দ্য বরোয়ার'' অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুমিল্লায় সোনালী ব্যাংকের ‘মিট দ্য বরোয়ার” অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
কুমিল্লায় সোনালী ব্যাংকের ‘মিট দ্য বরোয়ার” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে কুমিল্লায় ‘মিট দ্য বরোয়ার’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার কুমিল্লা সোনালী ব্যাংক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রিন্সিপাল অফিস কুমিল্লা নর্থ, কুমিল্লা সাউথ ও কুমিল্লা কর্পোরেট শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আশী আশরাফ আবু তাহের।

প্রিন্সিপাল অফিস, কুমিল্লা নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার’স অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. গোলাম সিদ্দিক ও প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল।

মিট দ্য বরোয়ার প্রোগ্রামে জিএম অফিস কুমিল্লার আওতাধীন প্রিন্সিপাল অফিস কুমিল্লা নর্থ ও সাউথের আওতাধীন ৩৭ টি শাখা এবং কুমিল্লা কর্পোরেট শাখার প্রায় ৭০ জন খেলাপী ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন। এছাড়া জিএম অফিস কুমিল্লার নির্বাহীবৃন্দ এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীস সকল শাখা ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি