
নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে এক বিক্ষোভ মিছিল ও মিছিল উত্তর সমাবেশ উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আনোয়ার উল্লাহ আল মামুন পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নুর নবী। প্রধান অতিথি বলেন জামায়াতের ৫ দফা মেনেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। সভাপতি জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন এই দাবি অধিকাংশ রাজনৈতিক দলের।আজ যারা পি আর না বুঝার ভান করছে তারা এক দিন তত্ত্বাবধায়ক সরকার না বুঝার কথা ও বলেছেন।
তিনি এডভোকেট সাইফুর রহমানের পক্ষে দাঁড়ির পাল্লার সমর্থনে কাজের গতি বাড়াতে আহ্বান জানান। এতে আরো বক্তব্য রাখেন মোঃ শিহাব উদ্দিন,সাকিব হোসেন প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি/এম
আপনার মতামত লিখুন :