
ব্যুরো চীফ ময়মনসিংহ : ডিজিটাল প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ক্ষোভ বাড়ছে।
ভোক্তারা অভিযোগ করছেন, হঠাৎ রিচার্জ শেষ হয়ে গেলে ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ফ্রিজের খাবার নষ্ট হওয়া, মধ্যরাতে অন্ধকারে ভোগান্তি, এমনকি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। বৃদ্ধ বা প্রযুক্তি-অজ্ঞ পরিবারের সদস্যরা আরও বেশি বিপদে পড়ছেন।
এছাড়া রিচার্জে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কেটে নেওয়ায় ভোক্তারা একে অন্যায্য ও জুলুম বলে দাবি করেছেন। তাঁদের প্রশ্ন—মানুষের মৌলিক প্রয়োজন বিদ্যুতের ক্ষেত্রে এ ধরনের ভোগান্তি কেন মেনে নিতে হবে?
গ্রাহকরা জরুরি সমাধান, সার্ভিস চার্জ পুনর্বিবেচনা ও বিকল্প সুবিধা চালুর দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :