
পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,শহীদ আল্লামা সাঈদীপুত্র জননেতা মাসুদ সাঈদী বলেছেন, “আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) দীর্ঘ ১০টি বছর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করলেও ১৯৯৬ থেকে ২০০১ সাল আওয়ামী শাসনামলে ফ্যাসিষ্টদের রোশানলে পড়ায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের তেমন অগ্রগতি দেখাতে পারেননি।
২০০১ থেকে ২০০৬ সালে চার দলীর জোট সরকারের আমলে তিনি ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের সাফল্য দেখাতে পেরেছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী দুঃশাসনা মলে জেল,জুলুম,নির্যাতনের শিকার হয়েছিলেন,মিথ্যা অভিযোগে দীর্ঘ এক যুগেরও বেশি সময় বিনা চিকিৎসায় কারাগারে থেকে পরিকল্পিত হত্যাকান্ডের শিকার হয়েছিলেন। আমি আওয়ামী শাসনামলে ৫বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব সফলভাবে পালন করতে পেরেছিলাম। বর্তমানে আমার পিতার উন্নয়নমূলক কর্মকান্ড অনেকটাই মুখ থেকে পড়ে আছে। আওয়ামী রোশনলে পড়ায় তা আলোর মুখ না দেখে প্রতিহিংসার শিকারে পরিণত হয়েছিল। বিশেষ করে তার নিজ উপজেলা জিয়ানগরে বেশি। আমি আমার পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে আল্লামা সাঈদীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। মহান আল্লাহ আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করলে পিরোজপুর -১ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কলাখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ও ঈদগাঁহ ময়দানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি জামায়াতকে কটাক্ষ করার বিষয় বলেন,”১৯৭১ এর স্বাধীনতার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত যতগুলো দল ক্ষমতায় এসেছিল তাদের অধিকাংশ দলের রাষ্ট্রপ্রধান ও তাদের দোসররা দুর্নীতি করে পকেট ভারি করেছে,দেশে বিদেশে বাড়ি- গাড়ি,সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু জামায়াতে ইসলামীর অনেক নেতা, এমপি,মন্ত্রী,উপজেলা চেয়ারম্যানের মতো দায়িত্ব পালন করে ও তারা কোন দুর্নীতি করেননি,অবৈধভাবে সম্পদ অর্জন করেননি।
বিগত দিনে দুর্নীতির অভিযোগে অনেক দলের নেতা,এমপি,মন্ত্রী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে কারাভোগ করেছেন, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু জামায়াতের নেতাদের বেলা এসব ঘটেনি। এতে প্রমাণ করে জামায়াতে ইসলামী দুর্নীতিতে বিশ্বাসী নয়,তারা ন্যায় নীতিতে বিশ্বাসী। আপনারা যতই আমাদের কটাক্ষ করেন, অপপ্রচার করেন আমরা তাতে ভীত নই।”
বর্তমানে নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করে বলেন,”স্বাধীনতার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যত দল ক্ষমতায় এসেছিল সবাই ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে সংসদে বসে আইন বাতিল ও নতুন আইন প্রণয়ন করে দেশ চালিয়েছে বাকি ৬৫ ভাগ ভোটারের মতামতের কোন গুরুত্ব না দিয়ে আংশিক ভোটারের সমর্থন নিয়ে নেতা নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচন ব্যবস্থা ও সরকার ব্যবস্থা প্রথা বাতিল করে পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানান।”
তিনি উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, “২৪ এর ৫ আগস্টের পর থেকে বিগত এক বছরে ক্ষমতায় না থেকে ও বিভিন্ন দপ্তরে যোগাযোগের মাধ্যমে পিরোজপুর -১ আসনে (জিয়ানগর, পিরোজপুর ও নাজিরপুর) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে তিনি অর্থ বরাদ্দের চিত্র তুলে ধরেন,তার মধ্যে উল্লেখযোগ্য জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০ শয্যায় রূপান্তর ও সংস্কার রাজে সাড়ে সাত কোটি টাকা অর্থ বরাদ্দ, জিয়ানগরে তিন একর জমির উপর ৩২ কোটি টাকা ব্যায়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,জিয়ানগরে চারতলা বিশিষ্ট ডাকবাংলো নির্মাণের জন্য ১ কোটি ৪৩ লক্ষ টাকার বরাদ্দ, পিরোজপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কার কাজে ৩৫০ কোটি টাকার বরাদ্দ,সুপেয় পানির জন্য ১৮কোটি টাকা ব্যায়ে ৬টি উচ্চমানের ওয়াটার সাপ্লাই পাওয়ার প্লান্ট,নাজিরপুর হাসপাতাল সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ, নাজিরপুর থানা সংস্কারের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ, গোপালগঞ্জ থেকে জিয়ানগর সন্ন্যাসী ফেরিঘাট পর্যন্ত চার লেন বিশিষ্ট রাস্তা নির্মাণে অর্থ বরাদ্ধ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড চিত্র তিনি তুলে ধরেন।”
সভায় ৪নং কলাখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মো. আরিফ মিয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ,সদর উপজেলা আমির মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান,সদর উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মাসুম সর্দার সহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে তিনি সদর উপজেলার গণকপাড়া স. প্রা.বি:,সিকদার মল্লিক মা. বি.,সিকদার মল্লিক দা. মাদ্রাসা, পাঁচপাড়া স. প্রা. বি., দক্ষিণ গাবতলী মা. বি., গণকপাড়া জামে মসজিদ, পাঁচপাড়া বাজার,জুজ খোলা স.প্রা. বিদ্যালয়ে গণসংযোগ করেন।
আজকালের কন্ঠ/আর বি/এন
আপনার মতামত লিখুন :