জাজিরার নাওডোবায় যুবলীগ নেতা গ্রেফতার | Daily AjKaler Kontho

জাজিরার নাওডোবায় যুবলীগ নেতা গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
জাজিরার নাওডোবায় যুবলীগ নেতা গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ০৫.৩০ ঘটিকার সময় পদ্মা সেতু দক্ষিন থানাধীন কালু বেপারী কান্দি আসামীর নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ।

মোক্তার হোসেন নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি গ্রামের বাসিন্দা -আঃ রাজ্জাক বেপারীর ছেলে। তিনি নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পদ্মাসেতু (দক্ষিণ) থানা অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, গেলোবছর জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলায় জড়িত সন্দেহে তাকে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ নাওডোবা এলাকায় নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি