নড়াইল-২ আসনের দিঘলিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

নড়াইল-২ আসনের দিঘলিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
নড়াইল-২ আসনের দিঘলিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় এনপিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ) দুপুর আড়াইটার দিকে এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোট থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া শহরের নিজ বাড়ি থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গণসংযোগে বের হন।

এরপর দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় তিনি আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার নিকট ভোট কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা।

সমাবেশে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও রয়েছে। শুধু তাই নয়, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আমি খালেদা জিয়ার পক্ষ থেকে এখানে ধানের শীষ প্রতীকের ভোট চাইতে এসেছি, আমি তারেক জিয়ার পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের ভোট চাইতে এসেছি। বিগত ২০১৮ সালে আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নড়াইল-২ নং আসনে নির্বাচন করেছি, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার অঙ্গীকার পুনব্যক্ত করেন।

এ সময় এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি