
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আগদিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি বাদী আব্দুল সত্তার বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তবে উপস্থিত লোকজন এগিয়ে আসায় তাঁরা হত্যার চেষ্টা না চালিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছয় জনকে আসামি করে আদালতে আবেদন করা হয়।
তবে এলাকাবাসী জানান, ৬ নম্বর আসামি রাসেল মোল্যা পেশায় একজন সাংবাদিক। ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সাংবাদিক রাসেল মোল্যা বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘঠনায় নিউজ করায় আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”
আজকালের কন্ঠ/আর এস/ইমরান
আপনার মতামত লিখুন :