ভেদরগঞ্জ উপজেলা সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় | Daily AjKaler Kontho

ভেদরগঞ্জ উপজেলা সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
ভেদরগঞ্জ উপজেলা সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি : উপজেলার সার্বিক উন্নয়নের জন্য করনী বিষয়ে ভেদরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান উপজেলারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের মধ্যে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুজ্জামান খান, দৈনিক যুগান্তর (উপজেলা) ও নাগরিক টিভি জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু, চ্যানেল এস প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক গনমুক্তি প্রতিনিধি মেহেদী হাসান শফি,দৈনিক আজকালের কন্ঠ প্রতিনিধি মোঃ নাসির খান, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি শাহিন আহম্মেদ, দৈনিক হুংকার প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,আজকে আমাদের উপজেলার যে অবস্থায় আছে তার থেকে জীবন মানের উন্নয়ন করতে পারি তার জন্য কাজ করতে চাই। এর জন্য সাংবাদিকদের গঠনমুলক সমালোচনা ও সহযোগিতা চাই।

আজকালের কন্ঠ/আর বি/এন