বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলীকদমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলীকদমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলীকদমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ জয়নাল, আবেদীন (বান্দরবান) প্রতিনিধি : “শিক্ষা, ঐক্য, প্রগতি” এই মূলমন্ত্রকে ধারণ করে এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের “আলোকিত বাংলাদেশ” গড়ার অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া-র পক্ষ থেকে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুন এর সৌজন্যে বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার মুসলিমপাড়া মডেল একাডেমীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বান্দরবান জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সালাম মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এ সময় অতিথিরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় গড়ে তুলতে হবে। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন তরুণ ছাত্রনেতা কালাম ফেরদৌস ইসফাক।

আজকালের কন্ঠ/আর বি/জে