নেশা নয়, খেলাধুলাই হোক তরুণ সমাজের দিশারী : আনিচুর রহমান খান | Daily AjKaler Kontho

নেশা নয়, খেলাধুলাই হোক তরুণ সমাজের দিশারী : আনিচুর রহমান খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
নেশা নয়, খেলাধুলাই হোক তরুণ সমাজের দিশারী : আনিচুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান খান বলেন, “নেশা তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর খেলাধুলা তাদের আলোকিত জীবনের পথে পরিচালিত করে। তাই তরুণ সমাজকে সুস্থ ধারার খেলাধুলায় যুক্ত করতে হবে।”

বাউফল উপজেলায় ফুটবলপ্রেমী তরুণদের মাঝে আজ শনিবার বিকেলে (৬ সেপ্টেম্বর) ফুটবল উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“আমাদের প্রত্যেক ইউনিয়নে অসংখ্য খেলা-প্রেমী তরুণ রয়েছেন। তারা যদি সুসংগঠিত হয়ে দলগতভাবে আমার কাছে আসেন, আমি সবার হাতে ফুটবল তুলে দেব। নেশা থেকে দূরে থাকতে হবে, আর ফুটবল হোক তাদের অনুপ্রেরণা। খেলাধুলার মাধ্যমেই আমরা একটি শক্তিশালী, সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।”

স্থানীয় তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “খেলাধুলার প্রতি আগ্রহ দেখিয়ে সংগঠিত হলে আপনারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।”

অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “খেলাধুলায় তরুণ সমাজকে যুক্ত করার এ ধরনের কার্যক্রম সমাজ ও দেশ দুটোই উপকৃত হবে।”

এসময় মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, বগা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের মদনপুরা ইউনিয়নের সভাপতি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি