পূর্বধলায় প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পূর্বধলায় প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:১০ অপরাহ্ন
পূর্বধলায় প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আসমা বিনতে রফিক।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা কর্মপরিষদের সদস্য মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলার সভাপতি মো. শামীম হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণই পারে মানবজাতির শান্তি, সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে। বক্তারা সমাজে ধর্মীয় মূল্যবোধ চর্চা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আজকালের কন্ঠ /এম / সুশীল