ঝিনাইদহে ব্যবসায়ীর হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

ঝিনাইদহে ব্যবসায়ীর হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ২:৩১ অপরাহ্ন
ঝিনাইদহে ব্যবসায়ীর হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত তোয়াজ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।স্থানীয়রা জানান, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ আসার অগেই স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের তালা ভেঙে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে।তোয়াজ উদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে এই ঘটনাকে হত্যাকান্ড বলে ধারনা করছে পুলিশ। তবে হত্যাকান্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত ৭ দিন আগে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। সবশেষ গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে দেখতে পায়নি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাত পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে হত্যাকান্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।

আজকালের কন্ঠ/আর বি/এস