মিরসরাইয়ে ইসলামী একাধিক সংগঠনের দেয়াল চিকা মুছে ছাত্রদল লেখার অভিযোগ | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে ইসলামী একাধিক সংগঠনের দেয়াল চিকা মুছে ছাত্রদল লেখার অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
মিরসরাইয়ে ইসলামী একাধিক সংগঠনের দেয়াল চিকা মুছে ছাত্রদল লেখার অভিযোগ

নুর হোসেন মিয়া, মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজে ক্যাম্পাসের দেয়ালে ইসলামী ছাত্র শিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দেয়াললিখা (চিকা) মুছে ছাত্রদল লেখার অভিযোগ উঠেছে। এতে করে কলেজে উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। ছাত্র ইসলামী সংগঠন গুলো ছাত্রদলকে দায়ী করলেও তা অস্বীকার করেছেন কলেজ ছাত্রদল সভাপতি আরাফাত উদ্দিন।

শিবিরের মিরসরাই উপজেলা সভাপতি মো. সাকিব হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দেয়ালচিকা মুছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের গ্রাফিতির ওপর নিজেদের নাম লিখেছে ছাত্রদল। মুছে দেওয়ার ১৫ মিনিট পর কলেজ ছাত্রদল সভাপতি সেক্রেটারি হাতে কালো রং স্প্রে দেখা যায়। তিনি বলেন, হিংসার রাজনীতি বন্ধ হোক। আমরা শান্তির ক্যাম্পাস চাই তবে গায়ে পরে লাগতে আসবেন না আদর্শ দিয়ে প্রতিযোগিতা করুন।

নিজামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি মো. আরাফাত উদ্দিন জানান, আমাদের বিরুদ্ধে শিবিরের করা অভিযোগ সত্য নয়। আমরা কেন তাদের দেয়াল লিখন মুছতে যাব। আমাদের মধ্যে আরো গ্রুপ রয়েছে। রাতের আঁধারে কে করেছে আমরা জানি না।

আজকালের কন্ঠ/আর বি/এম