মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন | Daily AjKaler Kontho

মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল এলাকায় ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। “চাষির পদধুলি জমির উত্তম সার” শ্লোগান নিয়ে সোমবার বেলা ১১টার দিকে মিল এলাকার পুখুরিয়া গ্রামের আখচাষি মাজেদুল ইসলামের জমির বীজতলায় আখ খন্ড রোপনের মধ্যে দিয়ে মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) রওশন আরা আরজু।

উদ্বোধনের আগে স্থানীয় কৃষকদের অংশগ্রহনে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মচিকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের এর সভাপতিত্বে মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাবজোন প্রধান তোজাম্মেল হক, এসএ সিডিএ মোঃ শহিদুল ইসলাম, সিডিএ মিনাজ উদ্দীন, কৃষক মাজেদুল ইসলাম, আমিরুল ইসলাম, বদর উদ্দিন ও শফিকুল ইসলাম প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি