
নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর যৌথ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মিঠাছড়া বাজারের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী।
উভয় প্রার্থী বলেন, “আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ ও আলোকিত মিরসরাই গড়তে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নুরুল কবির, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সিকদার, জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল গফুর, ৯নং ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ মোহাম্মদ ফারুক।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিরসরাই থানা সভাপতি মাওলানা রিদওয়ানুল হক, জোরারগঞ্জ থানা সেক্রেটারি সহিদুল ইসলাম, পৌরনেতা মির্জা আরিফ মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন আহমাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, যুব নেতা হাফেজ মোজ্জাম্মেল এবং থানা দায়িত্বশীল মাওলানা আব্দুর রহমান।
সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :