
মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অস্থায়ী দলীয় কার্যালয়ে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, মধ্যনগর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নবীন দলের আহ্বায়ক খসরুজ্জামান কবীর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা নবীন দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলী, নাজমুল হাসান ফাহিম ও তাকবির হোসেন আবীরসহ উপজেলা নবীন দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ খসরুজ্জামান কবীর বলেন মধ্যনগর উপজেলা নবীন দলের আহ্বায়ক কমিটির সবাই ঐক্যবদ্ধ শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি শ্রদ্ধা রেখে ও মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে আগামী দিনে মধ্যনগর উপজেলা নবীন দল এগিয়ে যাবে।
আজকালের কন্ঠ/আর বি/কে
আপনার মতামত লিখুন :