এক প্রতারক মহিলা অতিষ্ট রায়পুরবাসী এক মাসে চার জনকে করেছেন নিঃশেষ | Daily AjKaler Kontho

এক প্রতারক মহিলা অতিষ্ট রায়পুরবাসী এক মাসে চার জনকে করেছেন নিঃশেষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
এক প্রতারক মহিলা অতিষ্ট রায়পুরবাসী এক মাসে চার জনকে করেছেন নিঃশেষ

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : রায়পুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ৬৪ হাজার টাকা উধাও — সিসি ক্যামেরায় ধরা একই সন্দেহভাজন মহিলা একাধিক ঘটনায় জড়িত।

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলনের কিছুক্ষণ পরই এক নারী গ্রাহকের ৬৪ হাজার টাকা উধাও হয়ে গেছে। ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে এক সন্দেহভাজন মহিলাকে দেখা গেছে, যিনি পূর্বেও একাধিক চুরির ঘটনায় ধরা পড়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী জানান, বুধবার দুপুরে তিনি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অজ্ঞাত চক্র কৌশলে তার টাকা হাতিয়ে নেয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে এক মহিলার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ফুটেজে ধরা পড়া এই মহিলা এর আগেও বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় জড়িত ছিলেন। এমনকি একাধিক প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিওতেও তাকে দেখা গেছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাকে আটক করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে একই ব্যক্তিকে বারবার সিসি ক্যামেরায় ধরা পড়তে দেখা গেলেও ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, “একই মহিলা নানা ঘটনায় ধরা পড়ছে অথচ তাকে ধরা হচ্ছে না—এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

রায়পুরের সচেতন মহল ও ব্যবসায়ী সমাজ দ্রুত এ চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/রাহাত/জাকির