
শাহজালাল (রাসেল) : আজ ২০ আগস্ট বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ (ঢাকা মহানগরী) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচী সারা বাংলাদেশে একযোগে সকল জেলায় অনুষ্ঠিত হয়।
বক্তারা উল্লেখ করেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি ১৯৭৩ সাল থেকে অদ্যবদি ১০ম গ্রেডভুক্ত পদ হিসেবেই রয়ে গেছে। অথচ সমমানের পদ যেমন পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, সাবরেজিস্টার, পুলিশের ইন্সপেক্টর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-ইতোমধ্যে নবম গ্রেডে উন্নীত হয়েছে। তাই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটিকে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে কলেজের অনুরূপ চারন্তরীয় পদসোপান তৈরি করা জরুরি।
উপস্থাপিত দাবিসমূহঃ
১। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীত করে কলেজের অনুরূপ চারস্তরীয় পদসোপান প্রবর্তন।
২। দ্রুততম সময়ে সহকারী শিক্ষকদের এডভান্স ইনক্রিমেন্ট প্রদান।
৩। পদোন্নতিযোগ্য সহকারী শিক্ষকদের দ্রুততম সময়ের মধ্যে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির ব্যবস্থা।
৪। শিক্ষকদের পদোন্নতিযোগ্য পদ সীমিত থাকায়, এসব পদে অন্য কোনো পক্ষের পদোন্নতি বা পদায়ন না হওয়ার বিষয়টি নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :