গৌরনদীত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গৌরনদীত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন
গৌরনদীত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গৌরনদী(বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা সশস্ত্র বাহিনী, ডিএফএস ডব্লু এএস বোর্ডের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর আবুল কালাম আজাদ।
অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল ওহাব সিকদারের সভাপতিত্বে অবসর প্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, এস ডব্লু বখতিয়ার হোসেন, মো. মনিরুজ্জামান, এসজিটি মো. আ: মান্নান,  সিপিএল মহিউদ্দিন,  টুটুল-সহ ডিএফএস ডব্লু এএস এর সকল সদস্যমন্ডলী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
অবসর প্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান জানান, অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী’র অবসরপ্রাপ্ত প্রায় দুইশ’ সদস্যরা অংশগ্রহন করেন। অবসর প্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান জানান, অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী’র অবসরপ্রাপ্ত প্রায় দুইশ’ সদস্যরা অংশগ্রহন করেন
আজকালের কন্ঠ/আর এস/মামুন